
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শনিবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আনসার ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। পরে দুপুরে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে সাংবাদিকরা ওই মতবিনিময় সভাটি কভার করতে গেলে সেখানে সাংবাদিকরা আমন্ত্রিত নয় বলে চলে যেতে বলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সাংবাদিকরা নির্বাচন কমিশনারের বক্তব্য চাইলে তিনিও সাংবাদিকদের এড়িয়ে যান। এসময় জেলার কর্মরত সাংবাদিকরা খবর বয়কটের ঘোষণা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...