
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিতকৃত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত জামায়াত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মু. নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।
সোমবার (২ মার্চ ) বিকেল তিনটায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেন সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষ করে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বলেন, এ আসনে আমি আমার ভাইয়ের রেখে যাওয়া ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন করছি। দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে এবং এলাকার আপামোর জনগণ বাদল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে ভোট দেবেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শেরপুরের এই আসনে নির্বাচনটি একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। ওই স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো এবং একজন মাত্র প্রার্থীর মনোনয়ন পেয়েছি।
এই আসনে ইতিপূর্বে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল তারাসহ মোট ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থীতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আবার নতুন করে প্রতীক বরাদ্দ হবে।
নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। আচরণবিধে লঙ্ঘন এবং নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
এছাড়াও বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলনের আবু তালেব মোঃ সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...