শের আলীর মৃত্যুতে সাবিরা নাজমুল মুন্নির শোক

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছাঃ ফুলের রাজধানী হিসেবে পরিচিত ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন। এই ফুলের রাজধানী পরিচিতি একদিনে সৃষ্টি হয়নি। ১৯৮২ সালে প্রথম গদখালীতে ফুলের চাষ শুরু করেন শের আলী সরদার। ফুল চাষের পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ফুলর বিপণন শুরু করেন।

দেশের ১৮ টি জেলার কৃষকদের কে তিনি ফুল চাষ ও বিপনে উদ্বুদ্ধ করেন, যা এখন দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে দেশের ফুল রপ্তানি হচ্ছে। এই ফুল চাষের জনক শের আলী সরদার আজ বুধবার ১২ফেব্রুয়ারী২০২৫ আনুমানিক ভোর সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর শুনে শোক সনাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব সাবিরা নাজমুল মুন্নি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদুন নবী মুরাদ, ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন,ঝিকরগাছা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, ঝিকরগাছা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আলী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুর ইসলাম এবং স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সাবিরা নাজমুল মুন্নি বলেন, মরহুম শের আলী ফুল চাষ ও বিপণের মাধ্যমে গদখালী তথা ঝিকরগাছাক আন্তর্জাতিকভাবে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ঝিকরগাছা আন্তর্জাতিক ভাবে আজ একটি পরিচিত নাম। তার এই চাষ ও ব্যবসায়ের মাধ্যমে আজ গদখালী ও পানিসারা অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষ স্বাবলম্বী হয়েছে।

তাই এই দিনটিকে স্থানীয় ভাবে শোক দিবস হিসাবে ঘোষণার জন্য ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান। তিনি এই দিনটিকে শোক দিবস ঘোষণার জন্য সাবিরা নাজমুল মুন্নিকে আশ্বস্ত করা।

মন্তব্য লিখুন

আরও খবর