
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষকদের স্বার্থ রক্ষায় ধানের পরিমাপে দীর্ঘদিনের প্রচলিত ৪২ কেজিতে ১ মণ নেওয়ার প্রথা বন্ধ করে ৪০ কেজিতে ১ মণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সোমেশ্বরী সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (এমপি)।
সভায় উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। সংসদ সদস্য বলেন, কৃষকরা যেন ধান বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বাজারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে প্রশাসনকে নিয়মিত তদারকি জোরদারের নির্দেশ দেন।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং উপজেলার বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে ৪২ কেজিতে ১ মণ ধান পরিমাপের অভিযোগ থাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ ছিল। নতুন এই নির্দেশনার ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...