
শেরপুরের শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ।
শ্রীবরদী উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মদ আল বেরুনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশিদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।
সাহিত্য আড্ডায় আলোচকরা বলেন, আমাদের মুক্তিযুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার উৎস, তেমনই আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা।
তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। বাংলা কাব্য-সংগীতে তাঁর আবির্ভাব ছিল ধূমকেতুর মতো বিস্ময়ময় ও অভূতপূর্ব।
শিল্পকলা সদস্য ও কবি আজাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, মাহমুদ আরিফ, মোঃ তাজুল ইসলাম, মোঃ রবিন, শফিউল আলম, বাশার আনাম, জিশান মাহমুদ, আব্দুর রহমান রাব্বী, ফারজানা ববি লিজা ও সূচনা রায়।এ সময় শেরপুর ও শ্রীবরদী উপজেলার কবি সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...