
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো শেরপুর সদরের রাকিবুল ইসলাম রকিবের দুই যমজ মেয়ে রেজওয়ানা ও রেজবানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সাথে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামের নানা আব্দুর রহমান মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা।
পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...