
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙাজান পাহাড়ি এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ জুন) ভোররাতে উপজেলার রাঙাজান পাহাড়ি এলাকা থেকে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব শাড়ি জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাঙাজান পাহাড়ে অভিযান চালায় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯২ পিস শাড়ি জব্দ করা হয়।
তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...