
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) জাগছড়া চা বাগানের ১৩৩ জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, গাভী সহ বিভিন্ন উপকরন বিতরন।
বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুর ১ ঘটিকায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ উন্নয়ন প্রকল্প কার্যালয় মিলনায়তন প্রাঙ্গণে প্রকল্পের উপকারভোগী ১৩৩ জন শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।
রিবিকা মহাপাত্রের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাজেম আল কোরেশী রাফাত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, প্রকল্প ব্যাবস্থাপক লুকাস রাংসাই। জাগছড়া শিশু উন্নয়ন প্রকল্পের হিসাব রক্ষক চার্লি পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে, শিক্ষক মেমোরিয়াল খংলা, প্রকল্পের ইমপ্লিমেন্টার প্রতিমা ম্রং ও অভিভাবকবৃন্দ।
উপকরন বিতরনী অনুষ্ঠানে মোট ১৩৩ জনের মধ্যে ১২৫ জন শিশুকে ১টি করে পড়ার টেবিল ও চেয়ার, ২ জনকে ১টি করে ল্যাপটপ, ৫ জন শিক্ষার্থীকে ১টি করে গাভী, ১ জন শিশুর জন্য ১টি সেলাই মেশিন। এছাড়াও ৩১৮ জনকে স্বাস্থ্য সামগ্রী, ১৫৮ জনকে শিক্ষা উপকরন, ১১৫ জনকে স্যানিটারি কিট বিতরন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...