
আকাশ সাহা,সালথাঃ সালথা-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বেড়েই চলেছে মাহিন্দ্রা (থ্রি হুইলার) দুর্ঘটনা। যার খপ্পরে পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে পঙ্গুত্বের হার। যার ফলে অনেক পরিবারে নেমে আসছে অন্ধকারের কালো ছাঁয়া। তাই সালথা-ফরিদপুর সড়কে স্থায়ীভাবে মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
একই সাথে ওই সড়কে পুনরায় বাস চলাচলের দাবিও জানান তারা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চালতা তলা এলাকায় এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ফের কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে একই দাবী তুলে মেম্বার গট্টি এলাকায় মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত: সোমবার (১০ মার্চ) রাত পৌনে ৮ টার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) দূর্ঘটনায় ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়। আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিকালে স্কুল থেকে ফেরার পথে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া মাদ্রাসার সামনে থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম (৪০) নিহত হন। এছাড়াও ২০২৪ সালের ২১ নভেম্বর গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এসকেন্দার আলী মারা যান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...