
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দেশি-বিদেশী পণ্য আমদানীকারক,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবীদ মো. মতিয়ার রহমান শনিবার(১ নভেম্বর) জাতীয় সমবায় দিবস’-২০২৫ এর সর্বোচ্চ “সমবায় সন্মাননা” ক্রেষ্ট পেয়েছেন। তাঁর সেবা প্রতিষ্ঠানের নাম “ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সমিতি লিঃ।
তার আমদানি-রফতানী প্রতিষ্ঠানের নাম “মেসার্স মোদারীপ ইন্টারন্যাশনাল”। তিনি বেনাপোল ল্যান্ডপোর্ট এর ইমপোর্ট এন্ড এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইন্ডাষ্ট্রীয়াল বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইডব্লিউএফ)’র ভাইস প্রেসিডেন্ট।
সমগ্র দেশের ন্যায় ১ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস’-২০২৫ উদযাপণ হয় শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে। উৎসাহ,উদ্দিপনার মধ্য দিয়ে শার্শা উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ এবং সমবায়ীদের উদ্যোগে দিবসটি যধাযথ মর্দায় পালণ করা হয়। দিনব্যাপি নানা কর্মসূচি’র মধ্যে উল্লেখযোগ্য স্থান পায় সমবায় সংক্রান্ত “আলোচনা সভা”।
পরিষদের অডিটরিয়ামে আয়োজিত ঐ সভায় যোগ দেয় শার্শা উপজেলার মোট ১৪৭ টি সমবায় সমিতি। এ সমস্ত সমবায় সমিতি’র সদস্যদের মোট শেয়ার ও সঞ্চয় আমানতের পরিমানঃ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়াও বিআরডিবি ভুক্ত প্রাথমিক সমবায় সমিতি’র সংখ্যা-৩৫৩ টি।
নীতি নির্ধারকদের চুলচেরা বিশ্লেষনে ২০২৪-২০২৫ সালের সেরাদের মধ্যে অন্যতম সেরা পুরস্কারটি পেয়েছেন মতিয়ার রহমানের “ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ। তার হাতে পুরস্কারটি তুলে দেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-ডা.কাজী নাজিব হাসান ও সমবায় অফিসার মো. আব্দুর রাশেদ।
সন্মাননা পুরস্কার পেয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন,”প্রতিটি সমবায় সমিতি যদি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়, তাহলে জনগণ এর সুফল পাবে এবং দেশ এগিয়ে যাবে। সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ সমাজ গঠনের একটি কার্যকর হাতিয়ার।
সরকার সমবায়কে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদন, বিপণন ও সঞ্চয়ের ক্ষেত্রে সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুললে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
বর্তমান সরকার সমবায় খাতের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও নীতিগত সহায়তার মাধ্যমে সমবায়গুলোকে টেকসই করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অর্থনীতি আরও স্বনির্ভর হবে”।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ওসি আব্দুল আলিম, মো.হাসানুজ্জামান(অধ্যক্ষ,শার্শা উপজেলা কলেজ),এস এম শাখির উদ্দিন(উপজেলা পল্লী উন্নয়ন অফিসার),মো.গোলাম ফারুখ(যুব-উন্নয়ন অফিসার),মো.আশরাফুজ্জামান(প্রভাষক,শার্শা নুর মোহাম্মাদ ডিগ্রি কলেজ) প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...