
ইরান ‘সম্মানের নিদর্শন’ হিসেবে যুক্তরাষ্ট্রকে ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ওয়াশিংটন ডিসির উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার (৩০ মার্চ) সকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে এসব বড় তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করবে। খবর আনাদোলুর।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ তারা আমাদের একটি উপহার দিয়েছে। ঠিক কীভাবে সংজ্ঞায়িত করব জানি না। তবে সম্মানের নিদর্শন হিসেবে ২০টি বড় তেলবাহী জাহাজ দিয়েছে, যা হরমুজ প্রণালি দিয়ে আসছে।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ এবং তিনি মনে করেন শিগগিরই একটি চুক্তি হতে পারে। তবে তিনি স্বীকার করেন, চুক্তি নাও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।
ট্রাম্প বলেন, আমি ইরান বিষয়ে একটি সমঝোতা দেখতে পাচ্ছি। এটি খুব দ্রুত হতে পারে।
প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষ—উভয় ধরনের আলোচনাই চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে ‘অনেক বিকল্প’ রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানে এখন একটি ‘নতুন নেতৃত্ব’ কাজ করছে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আগে কখনও কাজ করেনি এবং তারা ‘খুবই যুক্তিসংগত আচরণ করছে।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধবিরতি হলে তা তেহরানের শর্ত ও সময়সূচি অনুযায়ীই হবে।
তবে ট্রাম্পের দাবি, ইরান তার প্রস্তাবের বেশিরভাগ পয়েন্ট মেনে নিয়েছে এবং তাদের আন্তরিকতা প্রমাণের জন্যই এই তেলবাহী জাহাজগুলো পাঠাচ্ছে।
এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...