
মো: নাঈম সরকার রিফাত দাউদকান্দি কুমিল্লা: আজ ২০ আগস্ট, কুমিল্লা দাউদকান্দি উপজেলা – গৌরিপুর, বরকটা, মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,
সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে সীমিত আয়ের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো এই মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছে।
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতিলিটার সয়াবিন তেল আগের তুলনায় ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিলেও, ক্রেতারা অভিযোগ করছেন—অসাধু সিন্ডিকেটই বাজার অস্থিতিশীল করে তুলছে।
এদিকে মধ্যবিত্ত পরিবারগুলো তেলের ব্যবহার কমিয়ে অন্য খরচ সংকোচন করে সংসার চালানোর চেষ্টা করছেন। নিম্নবিত্ত পরিবারগুলো, যাদের আয়ের বড় অংশ খাবারের পেছনে খরচ হয়, তারা এখন পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়ছে। অনেকের পক্ষেই পর্যাপ্ত তেল কিনে রান্না করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় ভুক্তভোগী এক ক্রেতা বলেন, “এক লিটার তেল কিনতে এখন আমাদের ঘাম ঝরাতে হয়। আগে যেখানে মাসে চার লিটার কিনতাম, এখন দুই লিটারেই কোনোমতে চলছে।”
অর্থনীতিবিদরা মনে করছেন, এই সংকট মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এবং দরিদ্র মানুষের জন্য ন্যায্যমূল্যে তেল সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি, দেশীয় তেল উৎপাদন বাড়ানো এবং বিকল্প উৎসে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...