
সরস্বতী পূজা উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১৯৯ নং বাইল্যাছড়ি মৌজার আরবাড়ী পাড়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পূজাঙ্গন প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ‘আরবাড়ী পাড়ার যুব সমাজ কমিটি’র সভাপতি নিহার বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের গুইমারা উপজেলা শাখার সভাপতি ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত বিকাশ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্মশান টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ বিকাশ ত্রিপুরা এবং রিংখুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহলাদ ত্রিপুরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় যুব প্রতিনিধি শ্যামল বিকাশ ত্রিপুরা। এছাড়াও, আরবাড়ী পাড়ার শিক্ষাব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন স্থানীয় যুব প্রতিনিধি ও সমাজকর্মী সুরেশ বরন ত্রিপুরা।
এসময় পাড়া প্রতিবেশীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এই আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
“শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে এমন আয়োজন শুধু শিক্ষার্থীদেরই নয়, পুরো সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...