
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ঈদের পরে সরাইল উপজেলা বেশকিছু দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপদাহে নাকাল গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকার জনজীবন।গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু দিনের বেলাতেই নয়, রাতেও গরমে মানুষ ঘুমাতে পারছে না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক মানুষদের। উপজেলা জুড়ে বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ এই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
সরাইল সদর বাজার এলাকায়,আশি বছরের রহিম মিয়া বলেন, এ মাস থেকে যা গরম পরছে কোন ভাবে সহ্য করা যায় না। দিনে আর রাতে সমান তালে গরম লাগে। যদি একটূ বৃষ্টি হয় একটু ঠাণ্ডা অনুভব হয়। আর তার মাঝে আছে বিদ্যুতের জ্বালাতন। কিছুক্ষণ পরপর যায় আবার আসে।
সবচেয়ে বড় সমস্যা হয় রাতে যখন ঘুমিয়ে যায় তখন বিদ্যুতের জ্বালাতনে আর ঘুম আসে না।এক আছে গরমের জ্বালা আর অন্যদিকে আছে বিদ্যুতের জ্বালা সবমিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এই এলাকার মানুষ। বেশকিছু দিন ধরে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের জনজীবন।
ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই এতটুকু। নিম্ন আয়ের কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। ঈদের পর থেকে সরাইলে আর বৃষ্টি হয়নি। আজ বুধবার বিকালবেলা তোলা ছবি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...