
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বর্তমান প্রেক্ষাপটে সমাজের নৈতিক ও কাঠামোগত অবক্ষয়ের তিনটি ভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে।সরাইলে ত্রিমাত্রিক রূপ—অনলাইন জুয়া, সুদও মাদক সামাজিক বিচ্যুতি।।মা”দ’ক, উচ্চ সু’দের ঋণ এবং অনলাইন জু’য়ার ত্রিমাত্রিক ছোবলে সরাইলের যুবসমাজকে এক ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এই তিনটি সামাজিক ব্যাধি একটির সাথে অপরটি গভীরভাবে সম্পর্কিত এবং এদের সম্মিলিত প্রভাবে তরুণদের নৈতিক, মানসিক, পারিবারিক ও অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়ছে। এলাকার তথ্য মতে জানা যায়। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তরুণরা চুরি, ছিনতাই ও পারিবারিক সহিংসতার মতো অপরাধে জড়াচ্ছে।
সরাইলে যত অপকর্ম হচ্ছে সবের মূলে মাদক। অনলাইন জুয়া এবং সুদি ব্যবসা। মাদক সুদ-অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হচ্ছে উঠতি বয়সী তরুণরা। এতে যেমন তাদের পড়াশোনা বা কাজের ক্ষতি হচ্ছে তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নিজেরা এবং তাদের পরিবার।
শুধু শহরেই নয় গ্রামগঞ্জের সাধারণ মানুষও বিশেষ করে তরুণ-তরুণীরা এসব জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। খোয়াচ্ছে বিপুল পরিমাণ টাকা। অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছেন। খেলারত সব কিছু হারিয়ে সুদী টাকা নিয়ে চালাই জুয়া।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিভিন্ন ইউনিয়নে” বাজারে মোড়ে, ফুটপাতের দোকানে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে স্থানে গড়ে উঠেছে মাদক, সুদ এবং অনলাইন জুয়ার মতো ভয়াবহ সামাজিক ব্যাধি। বর্তমান যুবসমাজকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। স্মার্টফোনের অপব্যবহার, দ্রুত ধনী হওয়ার মানসিকতা এবং নৈতিক শিক্ষার অভাবে তরুণ প্রজন্ম এই ত্রিমাত্রিক ধ্বংসাত্মক ফাঁদে পতিত হচ্ছে।
এর ফলে শুধু একজন তরুণ বা যুবকের জীবনই নষ্ট হচ্ছে না, বরং ধ্বংস হচ্ছে পুরো পরিবার এবং ব্যাহত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন।এই তিনটি ব্যাধি যুবসমাজকে গ্রাস করছে। দ্রুত লাভের আশায় তরুণরা পরিবারের জমানো টাকা নষ্ট করছে এবং বড় অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়ছে।
অপরাধ প্রবণতা: জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং পারিবারিক গয়না ও মালামাল চুরির মতো অপরাধে লিপ্ত হচ্ছে।
মাদকাসক্তি তরুণদের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে।ইয়াবা ও অন্যান্য সিন্থেটিক মাদক গ্রহণের ফলে অল্প বয়সেই তরুণদের হৃদরোগ, কিডনি বিকল হওয়া এবং স্থায়ী মানসিক বিকৃতি দেখা দিচ্ছে।
মাদকের অর্থ জোগাতে যুবকেরা চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং সহিংসতার মতো জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত সন্তানের কারণে পরিবার গুলোতে নিত্যদিন অশান্তি ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা পারিবারিক বন্ধন ভেঙে দিচ্ছে। সমাজও করেছে এর প্রভাব।
মাদকের টাকা নিয়ে মাদকের বিষয় নিয়ে এলাকায় হচ্ছে খুনের মতো জঘন্য ঘটনা।সহজে এবং কোনো পরিশ্রম ছাড়া টাকা পাওয়ার লোভ থেকে সুদের কারবার সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। জুয়া বা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে যুবকেরা উচ্চ সুদে ঋণ নেয়।
পরবর্তীতে সেই সুদ মেটাতে গিয়ে তারা সর্বস্বান্ত হয়ে পড়ে।সুদের টাকা এবং জুয়ায় হারানো পুঁজির চাপ সইতে না পেরে অনেক আশাবাদী যুবক চরম বিষণ্ণতায় ভোগে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।সরাইলে ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন সমাজকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মাদক, সুদ অনলাইন জুয়া সরাইলের প্রত্যেকটি স্তরে গ্রাস করে নিয়েছে।
উত্তরণের উপায় ও করণীয় যুবসমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রাখার আহ্বান করেছেন তারা। এ সামাজিক ব্যাধি যদি সকলের প্রচেষ্টায় রোধ না করা যায়।
তাহলে যুব সমাজ ধ্বংসের অন্ধকারে পতিত হবে।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বলেন, মাদকদ্রব্য এখন প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে।শিশু- কিশোর এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা মাদকা সক্ত, পাড়ায় পাড়ায় মাদকের ডিলার। মাদকের এই ডিলার নির্মূলেও মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ করেন। এদিকে সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন, সরাইলে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
প্রতিদিন প্রত্যেকটি মাদক স্পটে পুলিশ অভিযান পরিচালনা করছে। ওসি বলেন, এরই মধ্যে কয়জন কে গ্রেফতার করা হয়েছে। মামলা”তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে ।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি মাদকে”র বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ইউএনও বলেন, মাদক সেবনকারী, বহনকারীদের’কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...