
মোঃতাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত শনিবার মেঘনা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হওয়া হাবিব মিয়া (৩০) নামে ওই যুবকের মরদেহ দুই দিন পর আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উদ্ধার হয়।
অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মো. শামছু মিয়ার ছেলে হাবিব মিয়া নদীতে মাছ ধরার কাজ করতেন। গত শনিবার বিকেলে মেঘনা নদীতে একটি বালুর নৌকায় পাখায় লেগে থাকা কারেন্ট জাল খুলতে হাবিবকে ডুব দিতে বলা হয়।
প্রথমবার জালের একটি ছেঁড়া অংশ নিয়ে উঠলেও দ্বিতীয়বার ডুব দেওয়ার পর আর ফেরেননি। এরপর তার আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিষয়টি পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানায়। সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক চেষ্টা করেও হাবিবের মরদেহ উদ্ধার করতে পারছিলেন না। পরে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয়, তবে তারাও উদ্ধার কাজে ব্যর্থ হয়।
অবশেষে মঙ্গলবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনা নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করেন।
এ ব্যাপারে সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ বলেন, “হাবিব মিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তার অকাল মৃত্যু আমাদের জন্য এক অপুরণীয় ক্ষতি। আমরা অনেক চেষ্টা করেছি, অবশেষে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহটি নৌ-পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...