
মোঃ বকুল হোসেন,রাজশাহী (তানোর): গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীর তানোর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) বেলা ১১টায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার উদ্যোগে তানোর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলাসহ নানাধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
সাংবাদিক নেতৃবৃন্দরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময়ে তানোর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ এইচএম ফারুক ও নয়ন কুমার, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, নির্বাহী সদস্য পাপ্পু কুমার, তানোর প্রেসক্লাবের সদস্য ওবাইদুর রহমান সুজন, তানোর মডেল প্রেসক্লাবের সদস্য রাজু আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন