
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে এ সম্মেলনের তফসিল ঘোষণা করা হবে ১৫ সেপ্টেম্বর । জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্মেলন সফল করতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে আহবান জানিয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ ঘটে। এরই মধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠিত করতে কাজ শুরু করে। কার্যক্রমের ধারাবাহিকতার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হচ্ছে। বিশেষ ভাবে দক্ষ সংগঠক, সাংবাদিক, পেশাজীবীদের সমন্বয়ে কমান্ড কাউন্সিল গঠন করা হবে।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...