
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন কোনোভাবেই গণমাধ্যমকে হয়রানি করার জন্য তৈরি করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কালাকানুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছিল এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা ও সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করা হবে। আইনের অপব্যবহার রোধে কঠোর বিধান রাখা হবে বলেও জানান তিনি।
অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে অসংখ্য সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে বর্তমান সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, নতুন আইনটি কেবল সাইবার অপরাধ দমনে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেই ব্যবহৃত হবে, কোনো অবস্থাতেই যেন এটি মতপ্রকাশের স্বাধীনতা হরণে ব্যবহার না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...