• ঢাকা দেশজুড়ে
  • সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২১ মার্চ শুক্রবার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড সংলগ্ন সাটুরিয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল্যবান আলোচনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক এ এন কে বি মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রাজা মিয়া,। উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ দর্পণের প্রকাশক মোঃ বাহার উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক নেতাকর্মী স্থানীয় জন প্রতিনিধি, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

মন্তব্য লিখুন

আরও খবর