
১ কেটি ৬০ লক্ষাধিক টাকার ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
গতকাল বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা হতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন (৩১) ভোমরার লক্ষীদাড়ী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৩-এস ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল লক্ষীদাড়ী এলাকায় কৌশলে অবস্থান করে।
এ সময় আভিযানিকদল ওই এলাকা হতে জাকির হোসেনকে আটক করে বিজিবি। পরবর্তীতে তাকে তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫ শত টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...