
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল ছিটিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়।
মৎস্য অফিসের প্রতিনিধি ওসমান গনি বাজারে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং সেখান থেকে আনুমানিক ৫-৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন।
এ সময় সংশ্লিষ্ট মাছ বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ মাছ বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় নিউ মার্কেটের পেছনে নিয়ে জনসম্মুখে কেরোসিন তেল ছিটিয়ে গর্তে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন মাছ বাজার মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক খাইরুল বাসারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
জনস্বার্থে ও দেশীয় মাছের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মৎস্য অফিস সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...