
নওগাঁর সাপাহারে এক প্রবাসীর বসতভিটা জবরদখল, যাতায়াতের পথ বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রওশন আরা ফেরদৌস (৬৬) বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিরন্টি ইউনিয়নের কুচিন্দা গ্রামের মৃত ফজলে রাব্বীর স্ত্রী রওশন আরা ফেরদৌসের স্বামী ক্রয়সূত্রে কুচিন্দা/৪৫ মৌজাস্থ ৬৩৮ হাল দাগের ৯ শতাংশ জমিতে গত ৪০ বছর ধরে বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
বর্তমানে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা কানাডায় বসবাস করার সুযোগে প্রতিবেশী মৃত জাহিরের ছেলে মোঃ কাদের আলী ওরফে চুনকু (৫৫), তার স্ত্রী মোসাঃ হাবিবা (৪৮) এবং ছেলে মোঃ হাবিব (৩০) ওই সম্পত্তি দখলের অপচেষ্টা শুরু করেন।
ভুক্তভোগী রওশন আরা জানান, বিবাদীগণ তার বাড়ির মেইন গেটের সামনে আমগাছের ডাল ও ময়লা-আবর্জনা ফেলে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। এছাড়া বাড়ির পানি নিষ্কাশনের নালার পাশে কলাগাছ লাগিয়ে জমি জবরদখল করেছেন তারা।
গত ১৬ ডিসেম্বর সকালে এসব আসবাবপত্র ও ময়লা সরিয়ে নিতে বললে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি প্রদান করে এবং মারমুখী আচরণ করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রশাসনের তোয়াক্কা করেন না বলেও দম্ভোক্তি প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ খাইরুল ইসলাম ও মোঃ রশিদুল ইসলামসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রবাসে থাকার সুযোগে ওই পরিবারের ওপর এমন আচরণ অন্যায়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রথমে সাক্ষাতে কথা বলতে চাইলেও পরবর্তীতে আর কোনো বক্তব্য দেননি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এটা সমাধানের জন্য দুই পক্ষকে ডাকা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন