
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় তাঁর নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার