
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নওগাঁর সাপাহারের জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জবই বিলে বট, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপণ করা হয়। পরে বিলের পানি দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় পাখি চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমেদ, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম ও সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজাসহ সংস্থার অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংস্থাটি গত ১১ বছর ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পরিকল্পিতভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ জবই বিলে একটি ইকো-ট্যুরিজম পার্ক এবং বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার দাবি জানান।
সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, প্লাস্টিক ও পানি দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...