
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ স্কাউটসের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ নাজির উদ্দিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফিরোজ মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডি. এম. ফারুক রহমান দেওয়ান, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু কুমার সরকার, রসায়ন বিভাগের প্রভাষক এস. এম. সারোয়ার এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তারেক, কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম। এছাড়া সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...