
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় তালগাছের মাথা থেকে পড়ে গিয়ে কার্তিক দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত কার্তিক দেবনাথ ফুলবাড়িয়া গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে।
নিহতের পরিবার জানান, নিজের জমিতে পেঁয়াজ আবাদ করার জন্য প্রস্তুতি নেন কার্তিক। কিন্তু জমির মধ্যে থাকা একটি তালগাছের পাতার ছায়ায় পেঁয়াজ ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। তাই বুধবার বেলা ১১টার দিকে কার্তিক প্রায় ৩০ ফিট লম্বা ওই তালগাছের মাথায় উঠে ডাল-পালা কাটছিলেন।
এ সময় তালগাছের মাথা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর ডায়াবেটিকস এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
বুধবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন কালবেলাকে বলেন, ফসলি জমিতে ছায়া পড়ে, তাই তালগাছের ডাল-পালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যায় বৃদ্ধ কার্তিক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...