সালথায় পুলিশের বিশেষ অভিযানে ঢাল-কাতরাসহ আটক ৪

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ৮ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় পুলিশের বিশেষ অভিযানে ঢাল-কাতরাসহ ৪জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮মে) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে এই অভিযান চালায় সালথা থানা পুলিশ।

অভিযানে আটককৃতরা হলেন- কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বালিয়া ও গট্টি গ্রামে দুটি পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে।

পুণরায় সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলো,এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিভিন্ন বাড়িতে ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে দেশিয়ে অস্ত্র ৯টি ঢাল ও ৭টি সড়কী, ৭টি টেটা উদ্ধার করা হয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর