• অপরাধ ঢাকা
  • সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা থেকে মাদকসম্রাজ্ঞী রোজিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের জাকির মাতুব্বরের স্ত্রী।

রোজিনা বেগম একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালত থেকে একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর