
মো:নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়িতে আজ শনিবার ৭-১২-২০২৪ইং সকাল ১১ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সোনাইমুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শিক্ষক সমাবেশ সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ি উপজেলা (বিটিএ) সভাপতি বেলাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সোনাইমুড়ি উপজেলা (বিটিএ) সেক্রেটারি মোহাম্মদ জাফর উদ্দিন, মোঃ খোরশেদ আলম, ও মোহাম্মদ আবদুর রহমানের যৌথ সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ১ আসনের সাবেক এমপি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, ব্যারিস্টার এম এ মাহবুব উদিন খোকন,
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি নোয়াখালী জেলা (বিটিএ) মোহাম্মদ আবুল কাশেম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা (বিটিএর) মোঃ হারুন আর রশিদ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমীর সাবেক সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেলা বিটিএর প্রধান উপদেষ্টা, মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা বিটিএর সাংগঠনিক সম্পাদক, মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাঅনুরাগী ও সমাজসেব, মোহাম্মদ দেলোয়ার হোসেন পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ নাজিম উদ্দিন, বিটিএর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, এ বি এম আব্দুল আলিম,জেলা বিটিএর সহ-সভাপতি মোহাম্মদ নোমান উদ্দিন, সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র, মোতায়ের হোসেন মানিক, এছাড়াও সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক জসীমউদ্দীন, যুগ্ম আহ্বায়ক, সোহেল ভূঁইয়া, ও মোস্তফা মিল্টন, পৌরসভা যুবদলের সদস্য সচিব, তাজুল ইসলাম,সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, নূর মোহাম্মদ সাদ্দাম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহেল উদ্দিন সজীব, সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,ও সোনামুই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব ভুঁইয়াসহ স্থানীয় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকদের বক্তব্যে বলেন।
শিক্ষা জাতির মেরুদন্ড হলেও অর্থনৈতিকভাবে মাধ্যমিক শিক্ষকদের অর্থনীতিতে মেরুদন্ডহীন। একজন শিক্ষকের প্রতিমাসে চিকিৎসা ভাতা দেয়া হয় একশত টাকা, আবাসন খাতে পাঁচশত টাকা। এবং বেসিক সম্মাননার মধ্য দিয়ে শিক্ষকতা চাকুরী জীবন শেষ দিতে হয়।
রিটায়ার্ডের পরে যেটুকু সম্মাননা দেয়া হয় তাও জীবিত অবস্থায় পাওয়া দুষ্কর। এলপিআর এর ফাইল এ টেবিল থেকে ওটেবিল, প্রতিটা টেবিলে ঘুষ দেয়ার পরেও ফাইল চলে না। একজন ভালো মানের ছাত্র কখনো শিক্ষক হতে চায়না। কারণ এ পেশায় সম্মান থাকলেও অর্থ মিলে না। অর্থ না থাকলে বর্তমান যুগে জীবন চলে না।
প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন।
আজকে এখানে আমি অতিথি হিসেবে না আসলে মাধ্যমিক শিক্ষকদের দুঃখ কষ্টের কথা জানতাম না।পরিবর্তন হওয়া দরকার, অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আমার মাঝে মাঝে মনে হয় সরকারি অফিসারদের অফিসে আসার জন্যই সরকার বেতন দেয়,কাজ করার জন্য মানুষ থেকে টাকা নেয়।
সাধারণ মানুষের যা ইচ্ছা তাই হোক,একজন সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন কয়েকগুণ বৃদ্ধি করার পরেও মানুষ থেকে ঘুষ নেয়।
আসলে এটা তাদের অভাব নয় স্বভাব অভ্যাস। আমি উপজেলার সকল কর্মকর্তাদের আহ্বান করব শিক্ষকদের সকল বিল পরিশোধ করে দিবেন। আমি বলতে চাই শিক্ষকদের রিটায়ার্ডের এক মাসের মধ্যেই কল পাওনা বুঝিয়ে দিবেন। হাজার হাজার শিক্ষক তার পাওনা ভাতার জন্য ঘুরতে ঘুরতে সে মারা গেছে সে ভোগ করতে পারল না, এটা হবে কেন?
শিক্ষকদের স্থান সবার উপরে। প্রধান ও শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করব শিক্ষকদের সাথে এমন অন্যায় আচরণ বর্তমানে যাতে না হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...