
আবুল হাসনাত তুহিন ফেনী:- ০৭ অক্টোবর মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামী ছিনিয়ে নেয় স্থানীয় সন্রাসীরা। ৪ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ও একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্থানীয় সন্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র (শর্টগান)- ওয়াকিটকি লুট করে ও আসামীদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই সময় তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে। তার কাছে থাকা পুলিশের লুট হওয়া অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...