
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোরবাজার স্কুলগেট থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমের উদ্যোগে এবং নবাবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন বাবুল, আবদুল কাইয়ুম, ওমর ফারুক, তৌহিদ, শাহাদাত হোসেন ফরহাদ, সাজু, মামুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় নবাবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সোনাগাজী মডেল থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
একই সঙ্গে নবাবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তালিকা তৈরির মাধ্যমে তদন্তসাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
ওমর ফারুক আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। এতে সুস্থ ও সচেতন সমাজ গড়ে উঠবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
বক্তারা মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা