
আকাশ সাহা,সালথাঃ দুই মাস পারি জমান সৌদি আরবে। ২০ দিন আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশী যুবক নুরআলম খান (৩৬)।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরআলম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিহতের পরিবার বিষয়টি জানিয়েছেন। নিহত নুরআলম এক ছেলে ও এক মেয়ের জনক। এছাড়াও তার স্ত্রী ৬মাসের অন্তঃসত্বা।
জানা যায়, ধার-দেনা করে নুর আলম খান গত দুই মাস আগে বৈধভাবে সৌদি আরবে যান। ২০ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দূর্ঘটনার স্বীকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
জীবন বাঁচাতে এসময় তার দুটি পা কেটে ফেলে চিকিৎসকরা। ২০দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১১জানুয়ারি) তিনি মারা যান।
নিহতের আত্মীয় যুবদল নেতা মাহফুজ খান বলেন, ধার দেনা করে বিদেশ গেছিলো আমার ভাইরা-ভাই নুরআলম খান। পৈতৃক ভিটা বাদে তার কোন জমি নাই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ খুবই মর্মান্তিক হলো। কে দেখবে এই সংসার। তিনি বলেন, লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...