হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

প্রকাশিত: ৫:৪২ পূর্বাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ফাইল ছবি

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন গঠিত হবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।