
জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি, ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি ও শাহনেওয়াজ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই পরিকল্পিতভাবে এ নৃশংস হামলা চালানো হয়েছে। তারা আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বক্তব্যে আরও বলা হয়, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আন্দোলন থামানো যাবে না। জনগণের ন্যায্য অধিকার আদায়ে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণার পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে পরিচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...