
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১১০ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,১৩৫ শিশু। এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২১৪ শিশু।
এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে বহু শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে গণমাধ্যমকে জানান হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দেশজুড়ে এই মহামারী রূপ নেওয়া রোধ করতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করতে হবে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি জেলা ও উপেজলায় পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকরা আরও পরামর্শ দিয়েছেন যে, শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কোনোভাবেই অবহেলা করা যাবে না।
সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এই স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...