
ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর রয়টার্সের
মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি ৭১ বছর বয়সী কাসেমের আনুগত্যের কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, হিজবুল্লাহর শূরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ যাত্রায় বরকতময় পতাকা বহন করবেন এবং হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের নেতৃত্বে আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...