
হোমনা উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম সিদ্দিকুর রহমান আবুল প্রতীক (মটর সাইকেল) বলেছেন দীর্ঘ ৪০ বছর ধরে আমি আওয়ামী লীগের সাথে রাজনীতি করে আসছি।
যখনই আমি নির্বাচন করতে যাই, তখনই স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এবারও করছে যারা হোমনা উপজেলা আওয়ামীলীগকে পরিবারতন্ত্র করে গড়ে তুলতে চাচ্ছে,এই পরিবারতন্ত্রকে ভাঙতে হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হইয়ে মাঠে নেমেছি।
তিনি আরও বলেন বর্তমান সাংসদ অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার, তিনি পাঁচ মাসের মধ্যেই হোমনা উপজেলার সর্বক্ষেত্রে পরিবার তন্ত্র করে ফেলেছেন। তাই ৫ ই জুন হোমনাবাসীর সমর্থনে নির্বাচিত হয়ে, পারিবার তন্ত্র মুক্ত রাজনিতী, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ হোমনা হোমনা উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।

কুমিল্লা হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম সিদ্দিকুর রহমান আবুল। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার হাঙ্গেরি বার্ডস চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।
এসময় হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সেলিম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সাবেক বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকারসহ অনেকেই। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হোমনা, তিতাস ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান আবুল বলেন,উপস্থিত সাংবাদিকদের বলেন,সাংসদ অধ্যক্ষ আবদুল মজিদ স্যার আমার সাথে কমিট মেন্ট ভঙ্গ করেছে, তিনি আমাকে বলেছিলেন আমার পরিবার থেকে কেউ নির্বাচন করবেনা, তুমি উপজেলা নির্বাচনে আমার প্রার্থী, আজ তিনিই ওনার স্ত্রীকে প্রার্থী করেছেন।
তিনি আরও বলেন,আমি রাজনীতি না করলে সাংবাদিক হতাম,কারন এক মাত্র সাংবাদিকরাই পারে সমাজের অনিয়ম, দুর্নীতি তুলে ধরতে, আমার ছোট ভাইও একজন সাংবাদিক। আমি আপনাদের বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে সহযোগিতা চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...