• খুলনা দেশজুড়ে
  • ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপণে শার্শা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪৩২ বাংলা নববর্ষ উদযাপণে শার্শা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে থাকেন। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে যশোর জেলা শার্শা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলা বিএনপি’র দলিয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি-আবুল হাসান জহির এবং সঞ্চালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক-মো.নুরুজ্জামান লিটন।

নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী বের করা হবে বলে সভা সূত্রে জানা গেছে। এ ছাড়াও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে ১৭ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য ও বিএনপি ঢাকা কেন্দ্রীয় কমিটি’র সাবেক দপ্তর সম্পাদক- মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তাফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক- তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক- প্রভাসক মামুনুর রশিদ,
সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, আব্দুল মুজিদ,উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক- মো. সহিদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি- আমিরুল ইসলাম,যুবদলের সদস্য সচিব- ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- আব্দুল আহাদ,মহিলা বিষয়ক সম্পাদক- পারুল বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক- রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব- সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক- শরিফুল ইসলাম চয়ন,সিনিয়র যুগ্ন আহবায়ক- মোহাইমিনুল সাগর, সদস্য সচিব- সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক- আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর