
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকেই, ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।
জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।
এদিকে সংশ্লিষ্টরা দাবি করেন, নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীসহ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ নিষেধাজ্ঞার কারণে রোববার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়ে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ছিল।
এ অভিযান সফল করতে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এজন্য নদী পাহারাতে নিয়োজিত ছিল সেনাবাহিনীর টহল টিমও।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...