• ঢাকা দেশজুড়ে
  • ২৫শে মার্চ গণহত্যা পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা

২৫শে মার্চ গণহত্যা পালন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ অডিটোরিয়ামে পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।।

আজ ২৫ শে মার্চ মঙ্গলবার দুপুর ২: ৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ শহিদুজ্জামান অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর টিপু সুলতান আহবায়ক ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন কমিটি। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান অধ্যক্ষ সরকারী দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। মোঃ মোশারফ হোসেন সম্পাদক, শিক্ষক পরিষদ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ । বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া বক্তব্য বলেন ২৫শে মার্চ যেভাবে গণহত্যা পাক বাহিনী করেছে নজিরবিহীন ঘটনা।
গণহত্যা কে আমরা মানতে পারিনি বলেই ১৯৭১ সনে মহান স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন বক্তব্যে বলেন
গণহত্যা পাক বাহিনীর পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে।
১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহবান করেন আর সেই আহবানে আমাদের মত দামাল ছেলেরা স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ।
সরকারি দেবেন্দ্র কলেজের প্রফেসর মোঃ শহিদুজ্জামান বলেন ১৯৭১ সনে ২৫শে মার্চ গণহত্যার সময়
আমাদের বয়স সাত বা আট বছর হবে সেই সময়
আমরা ভয়াবহ গণহত্যা লক্ষ্য করেছি।
অনুষ্ঠানে সকল বক্তারাই বলেন আমরা ২৫ শে মার্চের কালো রাত্রের বিভীষিকাময় গণহত্যা বিশ্বের সবচেয়ে জঘন্যতম। আজও সেই চিত্র দেখলে আমাদের শরীর
শিহরিয়া উঠে।
অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেনকে সম্বর্ধনা দেওয়া হয়।
পরে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর