৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে শহরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সরব উপস্থিতিতে আলোড়ন সৃষ্টি করেছেন যুবদল নেতা, বেনাপোলের কৃতি সন্তান, দক্ষ ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মো. ইমদাদুল হক ইমদাদ। ​গত প্রায় তিন মাস ধরে তিনি বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিদিনের ধারাবাহিকতায় দিনের প্রথম ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত পৌরসভার ৪নং ওয়ার্ডের (উত্তর কাগজপুকুর) গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান ইমদাদুল হক ইমদাদ। বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৪নং ওয়ার্ডে এটি ছিল তাঁর দ্বিতীয় দিনের প্রচারণা। প্রচারণাকালে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উত্তর কাগজপুকুর এলাকার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লার ঘরে ঘরে যান, সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
​
​ইমদাদুল হক ইমদাদ কেবল নির্বাচনী প্রচারণাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছেন। গত ৩ অক্টোবর বেনাপোল পৌর বিয়েবাড়ীতে পৌর এলাকার শিক্ষার মান উন্নয়নে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা প্রদান করে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেন।

​গণসংযোগের সময় শিশু-কিশোর, মা-বোন এবং বয়োজ্যেষ্ঠ ভোটারদের ইমদাদকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া ও আশীর্বাদ করতে দেখা যায়। উত্তর কাগজপুকুর এলাকার অনেক প্রবীণ ভোটার জানান, “ইমদাদ ঘরের ছেলের মতো এসে আমাদের খোঁজখবর নিচ্ছেন, এতে আমরা সত্যিই আপ্লুত।”
​
​৪নং ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের সাথে মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ তাঁর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ তুলে ধরেন। তাঁর প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:
*বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা।
* উত্তর কাগজপুকুরসহ পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান।
​* পৌর এলাকার স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং সুপেয় পানির সুব্যবস্থা করা।
* একজন ক্রীড়া সংগঠক হিসেবে যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা।
​
​গত ৩ মাসের নিরবচ্ছিন্ন গণসংযোগ এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়েছে। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তাঁর দেওয়া প্রতিশ্রুতি ও বিনয়ী আচরণে তাঁরা আস্থা পাচ্ছেন।

​৪নং ওয়ার্ডের কয়েকজন স্থায়ী ভোটার জানান, ইমদাদ যেভাবে প্রতিটি পরিবারের সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং ইতিপূর্বে পৌরসভার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মাধ্যমে শিক্ষার জন্য কাজ করেছেন, তাতে তাঁর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও শুভকামনা আরও দৃঢ় হয়েছে। আসন্ন নির্বাচনে ইমদাদকে বিজয়ী করতে ভোটারদের মাঝে বিপুল উৎসাহ ও ভোট দেওয়ার ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রচারনাকালে ভোটারদের সাথে মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ বলেন,​আমি আপনাদেরই ঘরের সন্তান, আপনাদের সুখ-দুঃখের চিরদিনের সাথী। আজ মেয়র প্রার্থী হিসেবে নয়, আপনাদের একজন সেবক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ​দীর্ঘ তিন মাস ধরে আমি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম ও ঘরের দুয়ারে দুয়ারে গিয়েছি।

আপনাদের যে ভালোবাসা, স্নেহ এবং বুকে জড়িয়ে ধরে যে আশীর্বাদ আপনারা আমাকে দিয়েছেন—তা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনাদের এই সীমাহীন ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তবে কথা দিচ্ছি, আপনাদের দেওয়া প্রতিটি ভোটের আমানত রক্ষা করব এবং বেনাপোল পৌরসভাকে ঢেলে সাজাব।

​ভোটারদের উদ্দেশ্যে ইমদাদের অঙ্গীকার ও রূপরেখা:
*​শিক্ষাবান্ধব বেনাপোল গঠন:  “যে জাতির সন্তানরা যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আমাদের সন্তানরা যেন সঠিক শিক্ষা পায়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেনাপোলের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য শিক্ষাক্ষেত্রে সব ধরণের সহায়তা অব্যাহত থাকবে। আমরা প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করব।

“ এ ছাড়াও

*​যানজট ও জলাবদ্ধতামুক্ত পৌরসভা,​*​মাদকমুক্ত ও সুস্থ যুবসমাজ,​*​স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা সম্প্রসারনে কাজ করব।
​
আপনারা অতীতে অনেক প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু কাজের কাজ কতটুকু হয়েছে তা আপনারা নিজেরাই দেখছেন। আমি ফাঁকা বুলি দিতে আসি নাই, আপনাদের ভালোবাসার মর্যাদা দিতে এসেছি। আপনাদের একটি মূল্যবান ভোট বেনাপোল পৌরসভার আগামী দিনের ভাগ্য পরিবর্তন করতে পারে।

​আমার ওপর বিশ্বাস রাখুন, আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার একটি সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, বেনাপোল পৌরসভাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ও দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ​

মন্তব্য লিখুন

আরও খবর