
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকার বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে কর্ণজোড়া বিজবি ক্যাম্পের সদস্যরা এসব জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কর্ণঝোরা ক্যাম্পের টহলরত সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চোরাই পথে আনা মালামাল ফেলে পালিয়ে যায়।
এসবের মধ্যে রয়েছে- ৫৫৮টি মোবাইল ডিসপ্লে, ২৪০ কেজি জিরা, ২ হাজার পিস ভারতীয় জেলিট গার্ড, ১০ হাজার ৮, পিস জিলেট গার্ড কার্টিজ, ১২শ পিস স্ক্রীণ শাইন ক্রিম ও একটি ডিসকভার মোটরসাইকেল।
এছাড়াও হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করে।
কর্ণজোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...