
মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে যাওয়ার এই খবরটি সামনে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেন কারিশমা। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা… জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।
গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন।
কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে।
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন