
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তরুণ ও প্রতিশ্রুতিশীল যুবদল নেতা, বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী এবং দক্ষ ক্রীড়া সংগঠক মো. ইমদাদুল হক ইমদাদের ধারাবাহিক গণসংযোগে নতুন প্রাণচঞ্চলতা ফিরে এসেছে পৌরবাসীর মাঝে।
গত ৩ মাস ধরে নিরবচ্ছিন্নভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের গ্রাম, পাড়া-মহল্লায় দিনরাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেনাপোলের এই কৃতি সন্তান। বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং সমর্থন কামনা করছেন।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামে নির্বাচনী প্রচারণা চালান। আজ ছিল ৮ নম্বর ওয়ার্ডে তাঁর প্রচারণার ষষ্ঠ দিন। সকাল থেকে শুরু করে দিনের শেষ ভাগ পর্যন্ত তিনি সাধারণ মানুষের সাথে লিফলেট বিতরণ করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
দীর্ঘ ৩ মাসের ধারাবাহিক এই গণসংযোগের ফলে ৯টি ওয়ার্ডেই ইমদাদের গ্রহণযোগ্যতা দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। ছোটআঁচড়া গ্রামসহ ৮ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, শিশু-কিশোর থেকে শুরু করে মা-বোন ও বয়োজ্যেষ্ঠ ভোটাররা তাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন এবং আন্তরিক দোয়া ও সমর্থন জানাচ্ছেন।
একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবক প্রার্থী হিসেবে ইমদাদের দেওয়া নাগরিক সেবা ও পৌরসভার নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটাররা গভীর আস্থা প্রকাশ করেছেন।
৮ নম্বর ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ ও সাধারণ ভোটাররা জানান, ইমদাদুল হক ইমদাদ কোনো সাধারণ রাজনীতিকের মতো কেবল ভোটের সময় আসেননি; তিনি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত।
ছোটআঁচড়া গ্রামের ৬ষ্ঠ দিনের প্রচারে অংশ নেওয়া সাধারণ মানুষের অভিমত—তারা এবার পরিবর্তনের পক্ষে এবং একজন যোগ্য অভিভাবক হিসেবে মো. ইমদাদুল হক ইমদাদকেই মেয়র হিসেবে দেখতে চান।
ভোটারদের সার্বিক সমর্থনে এটি স্পষ্ট যে, ইমদাদুল হক ইমদাদের ইতিবাচক মনোভাব, গণমুখী নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টা বেনাপোল পৌরসভার নির্বাচনে তার অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে।
৮ নং ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের সাথে মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, আপনাদেরই ঘরের সন্তান, আপনাদেরই ভাই ও বন্ধু হিসেবে সামনে দাঁড়িয়েছি। এই বেনাপোলের মাটিতেই আমার জন্ম, এই ধূলিকণাতেই আমার বেড়ে ওঠা।
বিগত তিনটি মাস ধরে যখন আমি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া-মহল্লায় আপনাদের দোড়গোড়ায় গিয়েছি, তখন আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না।
বিশেষ করে আজ ছোটআঁচড়া গ্রামের মুরুব্বিরা যখন আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে দোয়া করেছেন, মা-বোনেরা যখন স্নেহের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন আমার চোখ ভিজে এসেছে। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
“আমি রাজনীতি করতে আসি নাই, এসেছি আপনাদের সেবক হতে। বেনাপোল একটি সম্ভাবনাময় পৌরসভা হলেও বহু বছর ধরে আমাদের অবহেলিত থাকতে হয়েছে। আমাদের সন্তানরা খেলার সঠিক পরিবেশ পায় না, রাস্তাঘাটের উন্নয়ন থমকে আছে, নাগরিক সেবাপ্রাপ্তিতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে ”
“আমি স্বপ্নের আধুনিক ও বৈষম্যহীন বেনাপোল গড়ার যে স্বপ্ন দেখেছি, তা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব নয়।
আমি আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাসের ঝুড়ি নিয়ে আসিনি। শুধু এটুকুই কথা দিতে পারি—আপনাদের পবিত্র একটি ভোট আমার ওপর আমানত হিসেবে থাকবে। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তবে মেয়র পদটিকে ক্ষমতার মসনদ নয়, জনগণের সেবাকেন্দ্র হিসেবে বানিয়ে দেব।
প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার, শান্তি ও উন্নয়নের আলো পৌঁছে দেওয়াই হবে আমার একমাত্র লক্ষ্য। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমি বেনাপোলকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলি।
আগামী দিনে আপনাদের সুখে-দুঃখে আমি যেন সারা জীবন এভাবেই পাশে থাকতে পারি, এই দোয়াই আপনাদের কাছে কামনা করি।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার