
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুর নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল চরম বিপর্যয় ঘটেছে। ২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ৩ জন, অকৃতকার্য ১৭ জন। ওই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৯ জন। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সর্বনিন্ম পাশের হার এই বিদ্যালয়ে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত পাঠদান করেন না। এজন্য বিদ্যালয়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় না। রেজাল্টেও বিপর্যয় ঘটে।
ময়মনসিংহ শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শাখায় মোট ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩ জন সব বিষয়ে পাস করেছে। ফেইল করেছে ১৭ জন শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে ৯ জন শিক্ষক বিভিন্ন বিষয়ে কর্মরত থেকে পাঠদান করছেন।
ফল বিপর্যয়ের কারণ জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির বলেন, শিক্ষকরা হয়তো নিয়মিত পাঠদান করায় নি এজন্য ফলাফলের এমন বিপর্যয় হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...