
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামের হতদরিদ্র, অসহায় ৭০ বছরের বৃদ্ধা নাছি বেগমের একমাত্র আশ্রয়স্থল, শেষ সম্বলটি তার বসতভিটা আগুনে পুরে নিঃশেষ হয়ে গেছে।
গতকাল বুধবার (৪ঠা মার্চ) সেহরীর সময় রান্না করতে গিয়ে এই অগ্নিকান্ড হয় বলে জানা যায়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বিশিষ্ট দানবীর এবং বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী নেতা আলমগীর কবির।
আলমগীর কবির বিভিন্ন অসহায় দুস্থ পরিবারকে নিয়মিত সহযোগিতা করে থাকেন। মধুখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, বৃদ্ধের অসহায়ত্বের কথা আলমগীর কবিরকে অবগত করলে, তিনি বৃদ্ধা নাসি বেগমকে একটি ঘর করে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলমগীর কবিরের নির্দেশে ও জহুরুল ইসলাম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্বলহীন নাছি বেগমের পরিবারের খোঁজ খরর নিতে আজ ৫ই মার্চ বৃহস্পতি বার সকাল ১০ টার সময় তার বাড়িতে যায়। এসময় চাল, ডাল, চিনি, তেল, মুড়ি, চিড়া, খেজুর, তরমুজ, কম্বল, শাড়ি, গামছা ও বিছানার চাদর অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এবং দ্রুত সময়ের মধ্যে তার বসতবাড়ি তৈরির কাজ শুরু করা হবে বলে জানানো হয়। প্রতিনিধি টিমে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল ইসলাম সুমন, বিপ্লব বিশ্বাস মিল্টন, রাকিব মোল্যা, শিপন মৃধা, তানভীর শেখ, রিফাত সহ অন্যান্যরা ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত