
ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের দুই ছাত্রীর অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীরা হলেন – সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পুজা বিশ্বাস (২০) ও ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৬)।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। নিহত পূজা বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে এবং নিহত রত্না সাহা (২৪) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।
বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তারা পূজা দেখে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন।
তাদের রুমমেট বিথি সাহা জানান, ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জনা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত ০৪ টার দিকে মারা যান। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গনমাধ্যমকে বলেন, সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারীর মদ্যপানে মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয়ে রাত ১০টায় দিকে বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের রুমমেট বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের মৃত্যু হায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন বের হয়ে আসবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...