
মোঃ নজরুল ইসলাম এরশাদ নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে অজয়পাড়া গাঁয়ে সর্ব রোগের চিকিৎসা করছেন আব্দুল মালেক প্রকাশ মানিক খোনার। দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসার নামে এ অপ-চিকিৎসার ব্যবসা। কোন এক অদৃশ্য ছায়া চলছে মানিক খোনারের অপ-চিকিৎসা।
বুধবার সকালে প্রতিবেদক গিয়ে দেখতে পাই হাটগাও গ্রামের আব্দুল গফুর পাটোয়ারী বাড়ির প্রবেশ পথে মৃত মোজাফফর মিয়ার ছেলে মানিক খোনার বিগত ৯ বছর হতে ক্যান্সার ডায়াবেটিক পলিপাস, সংসারে অমিল, বিয়ে না হওয়া, আপস, সহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে সারিয়ে দেয়ার আশ্বাসে প্রতারণার মাধ্যমে সোনাইমুড়ী সহ নোয়াখালী জেলায় তথা দূরদূরান্তের বিভিন্ন জেলার সাধারণ মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিপুল অঙ্কের টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগণ বলেন কবিরাজ মানিকের বাড়ীতে প্রতিদিন ভোর হতে মাগরিবের পূর্ব পর্যন্ত ৪০০ হতে ৫০০ রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
তারা আরো বলেন পলিপাস রোগীর চিকিৎসা দিচ্ছেন নাকের ভেতরে আম পাতা গোল করে পলিপাসের মাংস পিণ্ডকে আঘাতের মাধ্যমে ক্ষত-বিক্ষত করে রক্ত ক্ষরণের মাধ্যমে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মাথা চক্কর দিয়ে বেহুশ হয়েছেন অনেকেই।মানিক খোনারের এ কার্যক্রমটি চলমান সেটি একটি ছোটখাট স্কুল ভবনের মত।
মানিক খোনারের বাড়ির আশপাশের লোকজনের মাধ্যমে জানা যায়, ৯বছর আগে কবিরাজ মানিক নুন আনতে ফান্তা পুরাতো, মানিক আগে বসবাস করত নিজের গ্রামের বাড়িতে। খোনারী ব্যবসা শুরু করার পর হতে আর পেছনে তাকাতে হয়নি।
সাবেক সোনাইমুড়ি উপজেলা ইউএনও টিনা পাল মানিক খোনারের আস্তানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও মুসলেকা আদায় করেন। সাবেক নির্বাহী অফিসার রহিমা বেগম তার আখড়ায় গিয়ে তার এই কবিরাজি অপ-চিকিৎসা ও কবিরাজি খোনকারী বন্ধ করার বিষয়ে সাবধান করেন এবং বলেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালু রাখলে তাকে আইনের আশ্রয়ে নেওয়া হবে বলে সর্তক করা হয়েছে।
কবিরাজি কিছুদিন বন্ধ রাখার পর, তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় আবার কার্যক্রম শুরু করেন।
মোঃ আব্দুল মালেক ওরফে মানিক খোনারের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন তৎকালীন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল।
কবিরাজ মানিক খোনারের চিকিৎসা পদ্ধতি ও খোনারী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কুমিল্লা থেকে চিকিৎসা বিষয়ে ট্রেনিং এবং লাইসেন্স নিয়েছি।নাকের পলিপাস এর চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এটা আমার কুমিল্লার ইনস্টিটিউট থেকে শেখা চিকিৎসা পদ্ধতি।
উনার নিকট পূর্বের হাইকোর্টের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানান তখন আমার লাইসেন্স ছিল না, এজন্য হাইকোর্ট আমাকে আমার কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা দেয়। বর্তমানে আমার লাইসেন্স রয়েছে, যা বাংলাদেশ সরকার অনুমোদিত।
মানিক খোনারের বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন মানিক খোনারের দ্বারা কাহারো কি কোন ক্ষতি হচ্ছে বলে জানতে চান।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...