
মুজিববর্ষ ছবিসহ ফার্ম বিতরণ করে তোপের মুখে পড়ার কারণ অবশেষে মিডিয়ার সামনে জানালেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের সাথে আলাপ কালে তিনি বলেন, আমরা আমাদের স্কুলের কোন ফর্ম বিক্রি করি নাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ফর্ম আমাদের দেয়া হয়েছিল। আমরা সেই ফর্মটি স্কুলের শিক্ষকদের কাছে দেয়। পরবর্তীতে যখন দেখলাম সেখানে মুজিব বর্ষের ছবি আছে সঙ্গে সঙ্গে আমিই সেই ফর্ম বিতরণ করা বন্ধ করে দেয়। এরপর অন্য ফরম বিতরণ করি।
গত চার আগস্ট কোটা আন্দোলনের সময় স্কুলের কিছু ছাত্রীরা সেখানে আশ্রয় চাইলে গেট খোলা হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরাপত্তা স্বার্থে আমাদের ঢাকা ১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা আমাদের নিয়ে বৈঠক করেন। তিনি আমাদের সেখানে বলেন, যাতে করে আমরা কোন স্কুলের গেট না খুলি।
এমপি সাহেবের নির্দেশেই আমরা স্কুলের গেট খুলতে পারিনি। পরবর্তীতে ৪ আগস্ট বিকেলে আমাদের স্কুলের গেট ভেঙে ফেলা হয়েছে। আমার এক দারোয়ান আমাকে ফোন করে সেটা জানায়।
আমি দারোয়ানকে বলি তোমরা মিস্ত্রি দিয়ে এটি ঠিক করাও। আর যদি মিস্ত্রি না পাও তাহলে তোমরা রাতে পাহারা দিবা। সেদিন রাতে কোন মিস্ত্রি পাওয়া যায়নি এমনকি পাঁচ আগস্ট কোন মিস্ত্রি পাওয়া যায়নি। আমরা ৬ আগস্ট আমাদের গেট ঠিক করি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের একটি চক্র আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা তখন আওয়ামী লীগ করতো এখন বিএনপিতে আসার জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...